মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ

সুনামগঞ্জের তাহিরপুর-মধ্যনগর সড়কের পাঠাবুকা গ্রামসংলগ্ন ব্রিজের অ্যাপ্রোচ সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকরা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ সড়কে যাতায়াতকারী লোকজনকে।

এ পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্রিজের অ্যাপ্রোচ সড়কের সংযোগ দ্রুত পুনঃস্থাপন এবং বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।

পরিদর্শনকালে তিনি ব্রিজের বর্তমান অবস্থা ও অ্যাপ্রোচ সড়কের বিচ্ছিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দ্রুত অ্যাপ্রোচ সড়কের সংযোগ স্থাপন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে বিকল্প রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহানসহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু