সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১ এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং

সিলেটের গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উপজেলার চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন অষ্টম শ্রেণির শিক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি ও বিস্তারিত তথ্য তুলে ধরতে রোববার (১ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন আয়োজকরা।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল হামিদ এবং পরীক্ষা আয়োজক কমিটির সদস্যসচিব সালমান কাদের দিপু।

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। এবারের চতুর্থ আসরে গোলাপগঞ্জ উপজেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো নিবন্ধন ফি দিতে হচ্ছে না।

তারা আরও জানান, পরীক্ষা আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখের আগেই পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা হবে। প্রতিবছরের মতো এবারও সুন্দর ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলার বাইরে প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ করা হবে। পরে কঠোর নিরাপত্তায় সিলগালা করা প্যাকেটে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও আপ্যায়ন বিরতি থাকবে। বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুসরণ করে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা জানান, শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও শিরিন মেমোরিয়াল ট্রাস্ট নিয়মিত ভূমিকা রাখছে। শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং রমজানে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ট্রাস্টের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের অকালমৃত্যুর পর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা ফজলুল হক এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। ২০২০ সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে বিভিন্ন মানবিক, সামাজিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

প্রেস ব্রিফিং শেষে আয়োজকরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও অতিথিদের আগাম শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সবার সহযোগিতায় এবারের পরীক্ষাও সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

জামালগঞ্জে বোরো মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিশ্চিত করতে মনিটরিং সভা

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপির

সিলেটে সাংবাদিকদের ওপর হামলা, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও শাস্তির দাবি

তাহিরপুর-মধ্যনগর সড়কে ভোগান্তি, পাঠাবুকা ব্রিজে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌনে ৮ লাখ টাকার চোরাই পণ্য, আটক ১

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে এক যুবক নিহত, আটক ১

এক ব্যক্তিত্ব, বহুমাত্রিক পরিচয়: আইন, সাহিত্য ও সংগীতে ড. এম শহীদুল ইসলাম শহীদ

বিয়ানীবাজার সীমান্তে ইয়াবা ও ভারতীয় মদসহ একজন আটক

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি নিয়ে প্রেস ব্রিফিং