মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় মঞ্চে সাফওয়ান, লক্ষ্য দেশসেরা হওয়া দিরাইয়ে আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চিনি, চা-পাতা, মহিষ, গরু ও একটি পিকআপ।

সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সোমবার রাতে কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ২৯ লাখ টাকা।

এ ছাড়া মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪০০ কেজি ভারতীয় চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবির তথ্যমতে, পৃথক এসব অভিযানে সর্বমোট ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা চোরাচালানি মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে প্রথম হয়ে জাতীয় মঞ্চে সাফওয়ান, লক্ষ্য দেশসেরা হওয়া

দিরাইয়ে আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় দুই আসামি কারাগারে

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড