মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

নজরুল বর্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম বিয়ানীবাজারের খাদিজা

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রচনা বিভাগে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের বিয়ানীবাজারের শিক্ষার্থী খাদিজা বিনতে কালাম নাসিহা। সে জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ইবতেদায়ী ‘খ’ গ্রুপের রচনা বিভাগে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় খাদিজা। বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখছে ক্ষুদে এই শিক্ষার্থী।

খাদিজা জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালামের কনিষ্ঠ কন্যা।

তার এ অর্জনে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ আবুল কালাম বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

জাতীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য খাদিজা ও তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে তার চূড়ান্ত সাফল্য কামনা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত