মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা

৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে মনোনীত হয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজ্ ফাহিমা বেগম। শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের ফলাফলের ভিত্তিতে মোট ২৬৮ জন সহকারী কমিশনারকে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। এ তালিকায় ফাহিমা বেগমের পরিচিতি নম্বর ৪৫০০১০৬। তাঁর মেধাক্রম ১০৬।

বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ফাহিমা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে প্রশাসন ক্যাডারে মনোনীত হন। শিক্ষকতা পেশা থেকে প্রশাসন ক্যাডারে তাঁর এ অন্তর্ভুক্তি নতুন কর্মজীবনের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে তাঁকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে।

যোগদানের পর তিনি শিক্ষানবিশ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠপর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে বিভাগীয় প্রশাসনের মাধ্যমে তাঁর নির্দিষ্ট কর্মস্থল নির্ধারণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত