সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

সিলেটের বালাগঞ্জে পূর্ববিরোধের জেরে মির্জা আবুল মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাতিজা মির্জা টিটু মিয়ার বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল মিয়া ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মির্জা টিটু মিয়া মৃত মির্জা ফরিদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চাচা-ভাতিজার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় টিটু মিয়া ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাঁর চাচা আবুল মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, “সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত