মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা, আটক ২

সিলেটের কানাইঘাটে পূর্ববিরোধের জেরে শাহাব উদ্দিন নামে সিএনজি অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সামতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে সুরইঘাট বাজার সিএনজি স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে শাহাব উদ্দিনের ভাই এনাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের মুজন আলীর ছেলে জাকারিয়াসহ কয়েকজনের কথাকাটাকাটি ও মারামারি হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধের জের ধরে শাহাব উদ্দিন সিএনজি অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে সামতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা জাকারিয়া, তার ভাই ইয়াহিয়া ও শাহরিয়াসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুজন আলীসহ দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী