মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

‘সম্প্রীতির বন্ধনে শিক্ষক সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন শিক্ষক সমিতির নেতারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রানা আচার্য, সহসভাপতি মোহিত দেবনাথ, সাধারণ সম্পাদক মো. ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক মোর্শেদ আলম মো. মিজান ও দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শুক্লা দাস, পম্পা রানী তালুকদার, ক্লিনটন তালুকদার বাপ্পু, অলক দাস, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কুহিনূর মিয়া, সামন্ত কুমার দাস, রিপন পাল ও দীপক গোস্বামীসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষক সমিতির এ উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী