মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: দোয়ারাবাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় আহাদ ভূইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক আহাদ ভূইয়া চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হন। এর জের ধরে রোববার দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আহাদ ভূইয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার ওপর হামলার ঘটনায় দোয়ারাবাজার উপজেলাসহ জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী