সুনামগঞ্জের ছাতকে কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়াসহ বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন ও ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম।
শনিবার (১৮ অক্টোবর) তাঁরা উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া, ক্ষিদ্রাকাপন এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
কৈতক পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জাউয়াবাজার কলেজের উপাধ্যক্ষ মণি শংকর ভৌমিক, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক এবং কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জগৎজ্যোতি ভৌমিক ঝন্টু ও সাধারণ সম্পাদক রতন কুমার দেব।
এ ছাড়া পূজা উদযাপন কমিটির সদস্য জিতেন্দ্র দস্তিদার, কাজল দস্তিদার, সাধন দেব, প্রদীপ পুরকায়স্থ বাবুল, বাবুল বণিক, জগদীশ আদিত্য, জগদীশ ভৌমিক, মনীন্দ্র আদিত্য, বিষু চন্দ, পরিতোষ পুরকায়স্থ, প্রশান্ত পুরকায়স্থ, রণজিত মজুমদার, নিবলু সেনাপতি, পুলক সেনাপতি, সজীব দস্তিদার, টিপু ভৌমিক, সজল ধর, ব্রজগোপাল কর্মকার, অপু কর্মকার, পিংকু দেব, লিমন দে, অপু গুপ্ত, জনি ভৌমিক, অপূর্ব সেনাপতি, প্রাঞ্জল পুরকায়স্থ, প্লাবন দেব ও প্রাঞ্জব দেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।