শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৮ জনকে শোকজ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ ৮ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা ছাত্রদল।

সোমবার (১৯ অক্টোবর) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই শোকজ নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি অথবা সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন—ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দীন, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু এবং সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী। এছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল ইসলাম মান্না, শাহরিয়াদ আহমদ ও নাজমুল হাসান নাইমকেও একই নোটিশ প্রদান করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১