সিলেটের বিয়ানীবাজারে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, বিয়ানীবাজারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।