বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল গোলাপগঞ্জে যুবলীগ নেতা ইমরুল আহমদ গ্রেপ্তার সিলেটে শারদীয় দুর্গোৎসব শুরু শুক্রবার যাদুকাটায় বালু উত্তোলনে মন্ত্রণালয়ের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে সারী নদীতে অভিযান, ডুবিয়ে বিনষ্ট স্টিলের নৌকা

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল ও সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্টিলের নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত নৌকাটি বিনষ্ট করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাতের অন্ধকারে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের সময় একটি স্টিলের নৌকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম।

প্রশাসনের অভিযান সত্ত্বেও জৈন্তাপুরের সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। রাতের আঁধারে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের ঘটনায় নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে লুৎফুর-বাবর-আজমল

গোলাপগঞ্জে যুবলীগ নেতা ইমরুল আহমদ গ্রেপ্তার

সিলেটে শারদীয় দুর্গোৎসব শুরু শুক্রবার

যাদুকাটায় বালু উত্তোলনে মন্ত্রণালয়ের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

ব্যাংক বাঁচাতে জনগণের করের টাকা কেন, প্রশ্ন শ্রমিক নেতাদের

খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুই নীতি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা

কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ