মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির
advertisement
সিলেট বিভাগ

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল ও গণমুখী রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। দেশনেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপশক্তি বা ষড়যন্ত্রমূলক অপপ্রচার দেশের এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে বিমানবন্দর থানা কমিটি গঠন প্রক্রিয়া সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় নেতা নাসিম হোসাইন।

তিনি আরও বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। ওয়ার্ড পর্যায় থেকে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই বিমানবন্দর থানাকে একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তোলা হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দল পুনর্গঠন প্রক্রিয়ায় যারা অতীতে দুঃসময়ে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, তাঁদেরকেই নেতৃত্বে আনা হবে। বিএনপি সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। এই অপতৎপরতা রুখতে আমাদের আরও গতিশীল ও শক্তিশালী হতে হবে।

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও হুমায়ুন আহমেদ মাসুক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েমসহ বিমানবন্দর থানা ও আওতাধীন ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির