বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ মিছিলের প্রস্তুতি - দক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী: - শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ ৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ
advertisement
সিলেট বিভাগ

৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ডপত্র জব্দ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, জালালাবাদ গ্যাসের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করে সমন্বিত জেলা কার্যালয়, সিলেট। অনুসন্ধানে রাজস্ব আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা মেলে। তবে অভিযোগ রয়েছে— এ অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত দুই কর্মকর্তাকে আইনের আওতায় না এনে বরং দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে ঘটনাটি আড়াল করার অপচেষ্টা চালানো হয়।

এমন অভিযোগের ভিত্তিতেই সত্যতা নিশ্চিত করা ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে দুদকের একটি দল জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে সুনির্দিষ্ট এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে দুদকের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রয়োজনীয় নথি ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করার পাশাপাশি দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং নথিপত্র পর্যালোচনা করেন।

অভিযানের বিষয়ে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, অভিযোগের বিষয়ে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে; এগুলো গভীরভাবে পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

মিছিলের প্রস্তুতিদক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ

ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী:শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ

৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ