বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে মৌলভীবাজারে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি ডিবিসি নিউজের এক দশকের পথচলার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ডিবিসি নিউজ সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি জনসাধারণের কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ডিবিসি নিউজ আগামীতেও এমন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান