বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ মিছিলের প্রস্তুতি - দক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী: - শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ ৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ
advertisement
সিলেট বিভাগ

কৃষিতে পিএইচডি ডিগ্রি অর্জন কুলাউড়ার রাসেলের

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মো. আলতাফুর রহমান (রাসেল)।

তিনি টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মরহুম আব্দুল বারি ও সুফিয়া বেগম দম্পতির দ্বিতীয় ছেলে। তাঁর বড় ভাই আতাউর রহমান (নোমান) বড়লেখার পাল্লাথল চা-বাগানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। আলতাফুর রহমানের বাবা মরহুম আব্দুল বারি কুলাউড়া উপজেলা হাসপাতালে স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই মেধাবী ও অধ্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন আলতাফুর রহমান রাসেল। স্থানীয় শাহজালাল কিন্ডারগার্টেন স্কুলে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। পরে টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার সুযোগ পান।

দীর্ঘ গবেষণা ও অধ্যবসায়ের পর তিনি কৃষি বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এ অর্জন নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে। স্থানীয়দের মতে, তাঁর এই অর্জন এলাকার বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পরিবারের দাবি, টিলাগাঁও ইউনিয়ন থেকে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

আলতাফুর রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, ‘ছাত্রজীবন থেকেই রাসেল অত্যন্ত অধ্যবসায়ী ও পরিশ্রমী ছিল। নিজের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে তার আত্মবিশ্বাস ছিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আজ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘রাসেলের এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, টিলাগাঁও ইউনিয়ন তথা দেশের জন্যও গর্বের। আমরা তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাই।’

এই সম্পর্কিত আরো

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সিন্ডিকেট ভেঙে হাকালুকির ‘হাওরখাল’ পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

মিছিলের প্রস্তুতিদক্ষিণ সুরমায় পুলিশের হাতে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক, ২ হায়েস জব্দ

ওসমানীনগরে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে কর্মসংস্থানমন্ত্রী:শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ

৮০ লাখ টাকা আত্মসাৎ: জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথি জব্দ