বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী
advertisement
সিলেট বিভাগ

বিস্কুটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত লাকিব মিয়া দরজা খুলে পালিয়ে যান।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পর থেকে সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, নির্যাতনের শিকার শিশুটিকে বৃহস্পতিার রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার জানিয়েছে থানায় লিখিত অভিযোগ দাখিল করবে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

▐ এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

গোলাপগঞ্জে গাছ চুরির ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জামালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বেড়েছে মণ্ডপ; তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১০০ ফুট সড়কে যানজটের ভোগান্তি, নাকাল নগরবাসী