বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও বিরোধের অবসান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে মধ্যস্থতা করে উভয় পক্ষকে বিরোধ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করার উদ্যোগ নেন পারভীন আক্তার চৌধুরী। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার মাধ্যমে উভয় পক্ষকে মিলেমিশে থাকার আহ্বান জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীহাইল গ্রামে জুবায়ের আহমেদ ডালিম ও আফজাল মিয়ার পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ও দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার মারামারি এবং একে অপরের বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে পারভীন আক্তার চৌধুরীকে জানানো হলে তিনি দুই পক্ষের মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকের আয়োজন করেন। বৈঠকে তিনি উভয় পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক মনোযোগ দিয়ে শোনেন এবং পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকার আহ্বান জানান।

বিরোধ মীমাংসা শেষে পারভীন আক্তার চৌধুরী বলেন, “এমপি সাহেবও চান দিরাই-শাল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। একে অপরের সঙ্গে মারামারি ও হানাহানি করুক—এটি এমপি সাহেব কখনো মেনে নেবেন না। তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী আজকের বিষয়টি আপসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।”

সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, সাংবাদিক রুদ্র মিজান, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাবেক ছাত্রদল সভাপতি সাইফুর রহমান, কৃষকদলের সদস্যসচিব হাবিবুর রহমান হাবুল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও আশিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন