বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সাচনা বাজারের হাসান এন্টারপ্রাইজের হলরুমে পিএফজির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী আব্দুল মালিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা সমাধানে কাজ করছে সংগঠনটি।

তারা বলেন, বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করাই পিএফজির অন্যতম লক্ষ্য।

সভায় শুরুতেই পিএফজির স্ব-মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১০টি প্রশ্নের উত্তর নিয়ে সদস্যরা বিভিন্ন যুক্তি-তর্কের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের মান নির্ধারণ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ফেব্রুয়ারি মাস থেকে পিএফজির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ‘সার্বজনীন সম্প্রীতির বন্ধন জামালগঞ্জ’ নামের সংগঠনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা আক্তার, জামালগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম, পিএফজি সদস্য নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাছ মুরাদ, খালেদা আক্তার, মারজানা ইসলাম শিবনা, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আল-আমীন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, শারমিনা বেগম, সালমা আক্তার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন