মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
advertisement
সিলেট বিভাগ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

জাতীয় সংসদের হুইপ জিকে গউছ বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সুযোগ নিতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার মোতায়েন ও পুলিশের টহল জোরদারসহ মণ্ডপ এলাকায় নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

অনলাইন জুয়া, মাদক এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। মাদক সেবন, পরিবহন ও বিক্রির সঙ্গে যে-ই জড়িত থাকুক, কোনো ছাড় দেওয়া হবে না।

সুনামগঞ্জের পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে জিকে গউছ আরও বলেন, ‘ভুতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়। কেউ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না, আমরা যেগুলো ফেইস করছি এসব যেন এখন আর না হয়, এটা মাথায়। কোনো মিথ্যা মামলা বানিয়ে মানুষকে আসামি করা যাবে না। আবার কোনো আসামি যেন বুকটান করে রাস্তায় হাঁটতে না পারে। অপরাধী সর্বাবস্থায় অপরাধী, তার যে পরিচয়ই হোক এ ব্যাপারে কোনো আপস নেই'।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক, সিভিল সার্জন জালাল উদ্দিন মোর্শেদ প্রমুখ৷ সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ

সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা

বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি