সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে মাদক-জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ নম্বর সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া, অসামাজিক কার্যকলাপ ও উচ্চস্বরে গান-বাজনা বন্ধসহ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) পীরেরগাঁও শাহদামড়ী বাজারে ‘ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ ৯ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি সাইনজব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিলু মিয়া, আলী আহমদ ও মাওলানা আব্দুল বাছিত; সহসভাপতি মাওলানা মো. নূরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা আ. খালিক; সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমদ; সহসম্পাদক মাওলানা ফজলুর রহমান ফয়েজী; সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. লুৎফুর রহমান খান; অর্থ সম্পাদক মো. আলী রাজা এবং প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দিন দিন মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বাড়ছে। এসব কর্মকাণ্ডের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকার স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, উচ্চস্বরে গান-বাজনাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এলাকার ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। তারা এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আইনুল হক, মো. ছায়াদ আলী, মো. গৌছ উদ্দিন, মো. ফজর আলী, মো. আব্দুল আজিজ, আনোয়ার আলী, মো. তছর উদ্দিন, নজির আহমদ, সুরুত জামাল, আবু সৈয়দ, মো. সাইফুল ইসলামসহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর