বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হাতছাড়া, পালিয়েই ফেসবুকে লাইভ!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া ওই আসামিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেসবুকে লাইভ করতে দেখা গেছে বলে জানা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতপী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মামলার আসামি মো. আসির মিয়াকে একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আসির মিয়াকে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় তার কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই আসির মিয়া সেখান থেকে পালিয়ে যান। পরে তাকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেসবুকে লাইভ করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শান্তিগঞ্জ থানার ওসি ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা