বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাংবাদিক তুহিনুল হক তুহিনের বড় ভাইয়ের ইন্তেকাল হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হাতছাড়া, পালিয়েই ফেসবুকে লাইভ! শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণে আহত গন্ধগোকুল উদ্ধার কানাইঘাটে যুবতীকে ১০ দিন আটকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন সিলেটে কর্মশালায় সিসিক প্রশাসক আমরা জলাশয় উদ্ধারে জোর দিচ্ছি বিতর্কের মুখে মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৫ সদস্য আটক

গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পাঁচ সদস্যকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানস পুলিশ। আটককৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাসের নেতৃত্বে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও (লক্ষণাবন্দ) গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

পুলিশ জানায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের কতিপয় সদস্য অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে,এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে এই ৫ জনকে আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

সাংবাদিক তুহিনুল হক তুহিনের বড় ভাইয়ের ইন্তেকাল

হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হাতছাড়া, পালিয়েই ফেসবুকে লাইভ!

শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণে আহত গন্ধগোকুল উদ্ধার

কানাইঘাটে যুবতীকে ১০ দিন আটকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী কাল

দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন

সিলেটে কর্মশালায় সিসিক প্রশাসক আমরা জলাশয় উদ্ধারে জোর দিচ্ছি

বিতর্কের মুখে মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ