মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
সিলেট বিভাগ

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সাচনা বাজার বটতলায় সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. রজব আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অজিত পাল ও মো. আলাই মিয়া, সহসাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম এবং কোষাধ্যক্ষ নিরঞ্জন রায়।

সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. কবির আলম, ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদশা, আবুল কালাম তালুকদার ও মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী বলেন, সাচনা বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ব্যবসায়ীসহ বাজারে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

এ সময় বাজারের নষ্ট সিসিটিভি ক্যামেরাগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ওসি। পাশাপাশি প্রতিটি দোকানের সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। বাজারের নিরাপত্তা আরও জোরদার করতে দ্রুত আরও দুই থেকে তিনজন পাহারাদার নিয়োগের জন্য বণিক কল্যাণ সমিতিকে পরামর্শ দেন ওসি বন্দে আলী।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি