রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় পাহাড়ি ঢল-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৯৫ কৃষক পেলেন নগদ অর্থ ও চাল

কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের সহায়তায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় কাদিপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সহায়তা বিতরণ করা হয়।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি সামছুল আলম, সমবায় কর্মকর্তা সোনামোহন দাস, কাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, ইউপি সদস্য খায়রুল ইসলাম খছরু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তাজ উদ্দিন রিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোক্তাদির জায়েদ, সাধারণ সম্পাদক মজমিল আলী প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, কাদিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মোট ১৯৫ জন কৃষককে মে, জুন ও জুলাই—এই তিন মাসের জন্য মোট ৯ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৪৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর