রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক বাবরের ওপর হামলা, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

সিলেট নগরীর উত্তর বালুচর এলাকায় সাংবাদিক মো. বদরুর রহমান বাবরের ওপর হামলা, মারধর এবং টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে হযরত শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর স্ত্রী পারুল বেগম।

শনিবার (৩০ আগস্ট) থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে জোনাকী আবাসিক এলাকার মাসুক মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাতে হান্নানিয়া মসজিদে অনুদানের টাকা দিতে গিয়ে মসজিদটি বন্ধ দেখতে পান সাংবাদিক বদরুর রহমান বাবর। পরে মসজিদের মোতাওয়াল্লি শাহ আলম মেম্বার ও ক্যাশিয়ার আলাউদ্দিনকে নিয়ে তিনি জোনাকী আবাসিক এলাকার মাসুক মিয়ার চায়ের দোকানের সামনে বসে মসজিদের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।

এ সময় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তি সেখানে এসে সাংবাদিক বদরুর রহমান বাবরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি সাইবার মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ওই ব্যক্তি আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, পরে তারা সাংবাদিককে ঘিরে ধরে সংঘবদ্ধভাবে মারধর করেন। এ সময় লোহার রড বা রুল দিয়ে তাঁর মাথায় আঘাতের চেষ্টা করা হয়। আত্মরক্ষার জন্য সরে যাওয়ার সময় তিনি মাটিতে পড়ে গেলে তাঁর ডান পায়ে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার একপর্যায়ে তাঁর পকেটে থাকা প্রায় ৯ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। পরে ওই মোবাইল ফোন দিয়ে তাঁর বুকে আঘাতের চেষ্টা করা হলে তিনি তা প্রতিহত করে ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর আহত সাংবাদিককে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছড়ারপার এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাঁদের সিএনজি অটোরিকশার গতিরোধ করে পুনরায় হামলার চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে পরে তাঁরা নয়াসড়ক এলাকায় এক স্বজনের বাসায় চলে যান। এরপর একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিক বদরুর রহমান বাবর চিকিৎসা নেন।

অভিযোগকারী পারুল বেগমের দাবি, এলাকার বিভিন্ন অনিয়ম, টিলা কর্তন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিক বদরুর রহমান বাবরের অবস্থানের কারণে অভিযুক্তদের সঙ্গে তাঁর পূর্ববিরোধ রয়েছে। এর আগে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও অনলাইনে হয়রানির অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা, হযরত শাহপরান (রহ.) থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে পৃথক আবেদন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাস্থলের মোবাইল ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহের দাবি জানিয়েছেন অভিযোগকারী। একই সঙ্গে সাংবাদিক বদরুর রহমান বাবর ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন করা হয়েছে।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

হযরত শাহপরান (রহ.) থানায় অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর