রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে বিজিবির কাছ থেকে জোরপূর্বক চোরাইপণ্যের গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারীরা

সিলেটের কানাইঘাটে বিজিবির সদস্যদের কাছ থেকে জোরপূর্বক ভারতীয় চোরাচালানের মালামালবোঝাই কয়েকটি পিকআপ গাড়ি ছিনিয়ে নিয়ে গেছে চোরাকারবারীরা। রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে কানাইঘাট-দরবস্ত সড়কের বড়চতুল ইউনিয়ন পরিষদসংলগ্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য বড়চতুল ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ভারতীয় মালামালবোঝাই তিনটি পিকআপ গাড়ি আটক করেন। এ সময় আরও ৫-৬টি চোরাইপণ্যবোঝাই পিকআপ সেখানে এসে জড়ো হয়।

একপর্যায়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিজিবি সদস্যদের বাধা দেন এবং তাঁদের কাছ থেকে আটক করা গাড়িগুলো জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরাকারবারীরা গাড়িগুলো নিয়ে সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, বিজিবির কাছ থেকে ভারতীয় চোরাইপণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নেওয়ার বিষয়টি তিনি জেনেছেন এবং জেলা প্রশাসককে অবহিত করেছেন। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এখন থেকে টাস্কফোর্সের অভিযান শুরু করা হবে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিজিবি সদস্যদের বাধা দিয়ে ভারতীয় অবৈধ চোরাইপণ্যবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি স্বীকার করে বলেন, বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর