রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাট সীমান্ত থেকে ‘আদম ব্যবসায়ী’ গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। চক্রটি বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ভারতে পাঠানোর কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় তাদের মোবাইল ফোন, ব্যাগ, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় পশ্চিম জাফলং ইউনিয়নের মাইজগাঁও এলাকায় কাউসার মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মানবপাচারকারীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান প্রয়োজন। তাদের অভিযোগ, মানবপাচারকারীরা বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষকে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে। পরে অনেকেই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারান।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপারের বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর