রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

নির্বাচনে পরাজয়ের পর বুকে ব্যথা, হাসপাতালে ব্যবসায়ী নেতার মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরা মিয়া (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রাতে নির্বাচনের ফলাফল জানার পর থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান।

রোববার সকালে বুকে ব্যথা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন তেরা মিয়া। পথে ব্যথা বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা।

পরিবারের পক্ষ থেকে ইসলাম মিয়া বলেন, ‘বাজারের উদ্দেশ্যে বের হলে তেরা মিয়া বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা শেষে বেডে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর