রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে খামারে ঢুকে পড়ল ১৮ ফুটের বিশাল অজগর, উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগরটি ঢুকে পড়ে। অজগরটি খামারের ভেতরে প্রবেশের পর গরুগুলো হঠাৎ চিৎকার ও অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করে। গরুর চিৎকারের শব্দ শুনে খামারের মালিক জসীম উদ্দিন সেখানে গিয়ে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান।

স্থানীয়দের দাবি, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি। গরুগুলোর চিৎকার ও নড়াচড়ায় কিছুক্ষণ পর অজগরটি খামার থেকে বাইরে চলে আসে। বিশাল আকৃতির সাপটি দেখে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খামারের মালিক জসীম উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

পরে তাঁরা সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার শেষে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। নিজেরা সাপ ধরতে বা সেটিকে আঘাত করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর