রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে গৃহহীন পরিবারের মুখে হাসি, পেল ‘স্বপ্নের ঘর’

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের হতদরিদ্র ও গৃহহীন এক পরিবারের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে তাদের জন্য একটি সুন্দর ও পরিবেশবান্ধব ‘স্বপ্নের ঘর’।

নবনির্মিত টিনশেডের ঘরটি পেয়ে পরিবারটির সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন ভাঙাচোরা ঘরে বসবাসের পর নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের কানাডা প্রবাসী কুতুবউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, দিলওয়ার হোসেন সুমন, ইতালি প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, জায়েদ আহমেদ ও আব্দুল হকের অর্থায়নে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে তেলিকোনা গ্রামের হতদরিদ্র ও গৃহহীন পরিবারের জন্য টিনশেডের ‘স্বপ্নের ঘর’ নির্মাণ করা হয়।

রবিবার (২৯ আগস্ট) ঘরটি আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখাল গ্রামের প্রবীণ মুরব্বি হাজি আব্দুল খালিক, হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের সদস্য তুফা বেগম, মাওলানা মুতিউর রহমান, সুহেল মিয়া, শুয়েব আহমদ, মিজানুর রহমান তালুকদার ও সুজাত মিয়া তালুকদার।

নতুন ঘর পেয়ে তেলিকোনা গ্রামের জাবেদ মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এতদিন সন্তানদের নিয়ে ভাঙা ঘরে বসবাস করেছি। কোনোদিন ভাবিনি এমন একটি সুন্দর ঘরে থাকতে পারব। আজ হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের কানাডা প্রবাসী কুতুবউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, দিলওয়ার হোসেন সুমন, ইতালি প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, জায়েদ আহমেদ ও আব্দুল হকের প্রচেষ্টায় আমাদের নতুন ঘরের স্বপ্ন পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যেন তাঁদের আমার মতো হতদরিদ্র ও গৃহহীন পরিবারের পাশে সারা জীবন থাকার তৌফিক ও সামর্থ্য দান করেন।’

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর