রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া পৌর জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে রুকনদের নিয়ে আয়োজিত সমাবেশে কুলাউড়া পৌর শাখাকে ‘ইমারত’ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে দায়িত্বশীল মনোনয়ন ও সদস্য (রুকন) শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার আমির অধ্যাপক আব্দুল মুস্তাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাস্টার শফিক মিয়া, আব্দুর নূর, মাওলানা মতিউর রহমান, আব্দুল করিম, রুহুল আমিন রইব, সৈয়দ ইকবাল সালাম, মাওলানা হাসান আলী, মাওলানা আব্দুল আজিজসহ উপজেলা শাখার সদস্য (রুকন), বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে মোহাম্মদ জাকির হোসেনকে আমির এবং মো. সাইফুল ইসলাম খানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পৌর (ইমারত) শাখার আমির মোহাম্মদ জাকির হোসেনকে শপথবাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর