রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

সিলেট বিভাগে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাইয়ে জামালগঞ্জ তৃতীয়

মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগের শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাইয়ে তৃতীয় স্থান অর্জন করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, সিলেট বিভাগের ৩০টি ফায়ার স্টেশনের মধ্যে জামালগঞ্জ ফায়ার স্টেশন ১০০ নম্বরের মধ্যে ৮৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনে জামালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইনচার্জ হারুনুর রশিদ মামুন বলেন, ‘মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান ও জনগণের জরুরি সেবায় আরও দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এ সাফল্য শুধু একজনের নয়, পুরো স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর