রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে ১০ লাখ টাকার জিরার চালানসহ নৌকা জব্দ

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের এক বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল জানতে পারে, একদল চোরাকারবারি নৌকাযোগে ভারতীয় জিরার একটি বড় চালান নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ তাৎক্ষণিক নদীপথে টহল ও তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহভাজন নৌকাকে ধাওয়া করলে নৌকায় থাকা চার ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে প্রতিটি ৩০ কেজি ওজনের মোট ৩১ বস্তা (৯৩০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত প্রায় ৪৫ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থের ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকাটিও জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় অজ্ঞাতনামা পলাতক ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (চোরাচালান) মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে চোরাচালানবিরোধী এমন বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর