রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন দেশে থাকা এলাকার প্রবাসীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট)  দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উত্তর সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সমাজসেবক মজিদ মিয়ার সভাপতিত্বে ও সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভুকশিমইল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা হলেন দেশের চালিকা শক্তি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করি তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। প্রবাসীরা  পরিবার ও দেশকে এগিয়ে নিতে তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভুকশিমইল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম, ইমরান আলী, শামীম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী ফখরুল ইসলাম, মোঃ হাতিম আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী সাইদুর রহমান তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জন্মভূমি নাড়িরটান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাব।

আলোচনা সভা শেষে প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে স্থানীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্নস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর