রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

সোনাই নদীতে সকল জটিলতা পেরিয়ে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ

সকল জল্পনা-কল্পনা ও জটিলতার অবসান ঘটিয়ে সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সোনাই নদীতে অনুষ্ঠিত হয়েছে প্রতীক্ষিত নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নদীর তৃগাংগারমুখ এলাকায় হাজারো জনতার উপস্থিতিতে এ প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। তবে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেনি কেউ।

প্রতিযোগিতায় কালিজুরী বনাম হাকালুকির মধ্যকার ফাইনালটি অমীমাংসায় রয়েছে।

​এর আগে স্থানীয় তৌহিদি জনতার ব্যানারে কয়েকজন ব্যক্তি নৌকা বাইচ বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি এবং সভা করেন। বিষয়টি জাতীয় সহ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বিষয়টি দ্রুত সমাধানের জন্য লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করেন।

​উত্পন্ন সংকট নিরসনে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার বারইগ্রাম বাজারে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে উদ্ভূত ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

​পরবর্তীতে লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়। সোনাই নদীর তীরে প্রতিযোগিতা দেখতে দুই উপজেলার হাজার হাজার উৎসুক দর্শক ভিড় জমান।

দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী গ্রামীণ আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ স্বস্তি প্রকাশ করেছে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর