রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, এরপর যা ঘটল

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায় নি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।

স্থানীয়রা মিলে দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পর ব্যস্ততম এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর