রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

অলংকারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন নজির আহমদ

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা নজির আহমেদ। তিনি লালটেক গ্রামের বাসিন্দা, মরহুম আব্দুল কাদির ময়না মিয়া মেম্বারের নাতী ও ফয়েজ আলী মেম্বারের ভাতিজা।

ক্রীড়াপ্রেমী ও সমাজসেবী হিসেবে এলাকায় নজির আহমেদের  রয়েছে পরিচিতি। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে অবস্থান করেও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রয়েছে নজির আহমদের। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা।

তিনি জাতীয়তাবাদী ঐক্যফ্রন্ট ফ্রান্সের সিনিয়র সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির ফ্রান্স শাখার সদস্য এবং ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির পক্ষে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাংগঠনিক দক্ষতা, মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তাকে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছে।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নজির আহমেদ বলেন, অলংকারী ইউনিয়নকে আরও উন্নত, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর