শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে অত্যন্ত দুর্লভ শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত সৌদি থেকে এলো ৯ জনের মরদেহ - পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা বড়বাড়ি (উত্তরদিক) এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে বরুনা বড়বাড়ি এলাকার বাসিন্দা হিসাব উদ্দিনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে অত্যন্ত দুর্লভ

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি

মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সৌদি থেকে এলো ৯ জনের মরদেহপরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত