রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, নরসিংপুর গ্রামের প্রবীণ মুরব্বী হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সিলেট নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুম হাজী এখলাছুর রহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক এবং পর্তুগালপ্রবাসী কামরুল ইসলামের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর ছেলে হাফেজ ময়নুল ইসলাম। জানাজার পর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জ উ ম আবু মুনাঈম মঞ্জলালী। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নু’মান আহমদ, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিএনপি নেতা বসির আহমদ, খছরুজমান খছরু, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহর সাবেক সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, মাষ্টার হেকিম উদ্দিন, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা এনাম শাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুম হাজী এখলাছুর রহমানের মৃত্যুতে স্থানীয় বিএনপি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

▐ এই সম্পর্কিত আরো

দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও