বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত সৌদি থেকে এলো ৯ জনের মরদেহ - পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস
advertisement
সিলেট বিভাগ

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কারের পর এবার নিজ সংগঠন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৩৫৯ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমাছ আহমদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আবেদন করেছেন সংগঠনের সভাপতি ও সাত সদস্য।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-২৩৫৯ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ আবেদন করা হয়।

লিখিত আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৮ নভেম্বর গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি-সম্পাদকসহ ১১ সদস্যের কমিটি নির্বাচিত হয়। কমিটির শপথ গ্রহণের পর থেকে সাধারণ সম্পাদক আলমাছ আহমদ একক আধিপত্য বিস্তার এবং বিএনপির রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

আবেদনে সম্প্রতি ব্রাহ্মণবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুই শ্রমিককে ইউনিয়ন কার্যালয়ে ডেকে এনে আটকে রেখে নির্যাতনের অভিযোগও করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৬ আগস্ট রাতে ব্রাহ্মণবাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনার পর কালাম মিয়া ও আমিন আহমদ নামের দুই শ্রমিককে উপজেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ডেকে আনা হয়।

পরে তাঁদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে একটি কক্ষে আলমাছ আহমদসহ কয়েকজন যুবককে দুই ব্যক্তিকে বেল্ট দিয়ে মারধর করতে দেখা যায় বলে আবেদনে দাবি করা হয়েছে। তাঁদের পায়ে ধরেও রেহাই না দেওয়ার দৃশ্য এবং অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করার অভিযোগও করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আলমাছ আহমদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অনাস্থা জানানো আট সদস্য হলেন—শ্রমিক ইউনিয়ন-২৩৫৯ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মো. হাসান জাহাঙ্গীর, সহসভাপতি মুহিবুর রহমান সোয়াবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ মান্না, কোষাধ্যক্ষ মো. ছালেক আহমদ, দপ্তর সম্পাদক মিন্টু দাস, লাইন সম্পাদক জামিল হোসেন জামাল ও সদস্য মাসুদ হাসান।

এর আগে গত ২৩ আগস্ট জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমাছ আহমদকে বিএনপি থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি মো. হাসান জাহাঙ্গীর বলেন, ‘সাধারণ সম্পাদক আলমাছ আহমদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি।’

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-২৩৫৯ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আজিজুল হক সেলিম বলেন, ‘আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে এক-দুই দিনের মধ্যে কুলাউড়া উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসব।’

এই সম্পর্কিত আরো

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি

মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সৌদি থেকে এলো ৯ জনের মরদেহপরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে

হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস