রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: জেলা প্রশাসক

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষক সংকট নিরসন, অতিরিক্ত ক্লাস নেওয়া এবং অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৪০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সঙ্গে বসে ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এবং দাখিল মাদ্রাসার প্রিন্সিপালদের নিয়ে বৈঠক করে প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

শিক্ষক সংকটে থাকা প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ম্যানেজিং কমিটির মাধ্যমে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী সরবরাহ এবং নিয়মিত ও অতিরিক্ত ক্লাস নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি বাবা-মা, পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সর্বোপরি আল্লাহর রহমত রয়েছে। তাই কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকরাও অভিনন্দনের দাবিদার।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। কিছুদিন পড়াশোনা করে আবার কিছুদিন না করলে ভালো ফলাফল করা সম্ভব নয়। প্রত্যেক শিক্ষার্থীকে নিজের পছন্দের ট্রেড বা বিষয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদ, চারিকাঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

দাখিল পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এর আগে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন। দুপুরে থানায় পৌঁছালে ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন দপ্তরের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও