বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস জৈন্তাপুরে এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ছাতক সিমেন্টের রোপওয়ে
advertisement
সিলেট বিভাগ

টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহামধ্যম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

জানা যায়, গোসল করতে হাউসবোট থেকে পানিতে লাফিয়ে পড়েছিলেন আব্দুল মাজেদ পিকলু। কিন্তু হাউসবোটে উঠতে না পেরে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় লোকজন পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। পরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি ঘাটে ভেড়ানো হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন। এদিকে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসলের জন্য পানিতে লাফ দেন। কিন্তু লাফ দেওয়ার পর তিনি আর হাউসবোটে উঠে আসেননি।

বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা অন্য সদস্য ও বাজারঘাটের স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে হাউসবোটের একজন পর্যটক ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার স্বজনরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে

হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস

জৈন্তাপুরে এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ছাতক সিমেন্টের রোপওয়ে