রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের ছাতক পৌরসভার ঐতিহ্যবাহী বাগবাড়ী মহল্লার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার প্রথম দিনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে বাগবাড়ী মহল্লার বিশিষ্ট মুরব্বি, যুবক, শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালিটি ছাতক পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে বিকেল থেকে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা থেকে আগত আলেম-উলামারা ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুমেন মামনুন ও কোষাধ্যক্ষ ছাইদুর রহমান ছায়েদ জানান, প্রতি বছরের মতো এবারও বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

তারা জানান, দুই দিনের মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম-উলামারা বয়ান পেশ করবেন। এ উপলক্ষে সব মুসল্লিকে মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা

সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মদ আটক

ঐতিহ্য হারানোর পথে কুলাউড়ার মনিপুরী তাঁত শিল্প

বড়লোখা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

দেশের ক্রীড়ায় নতুন যুগের সূচনা এবিজি স্পোর্টস সিটিতে

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান