রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, ইসলামি সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।

প্রভাষক লাভলু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ, সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, সহযোগী অধ্যাপক শ্যামল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক আতিকুর রহমান ও দিবাকর তালুকদার এবং কলেজ মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মানবতার মুক্তি ও শান্তির জন্য মহানবী (সা.) যে আদর্শ রেখে গেছেন, তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনুসরণ করা জরুরি। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়, মানবিকতা, সম্প্রীতি ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

পরে ইসলামি সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার আওতায় হামদ, নাতসহ বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার