রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমান।

সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাক, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইলিয়াস আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। মহানবীর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য দিলীপ কুমার দাস ও আবিদ উদ্দিন, উপজেলা নাজির আবু বক্কর, থানার এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল সুজন আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা ও মসজিদের শিক্ষক, ইমাম ও মুয়াজ্জিনরা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার

কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল প্রেসক্লাব

কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১,

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা