রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার শ্রীমঙ্গলের মুহাম্মদ আবদুল মুহিত

কূটনৈতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতিসন্তান ও অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিজ্ঞ এই কূটনীতিকের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি এবং বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী লামুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত গফুর স্যারের সন্তান।

মেধা, দক্ষতা ও দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর এবার যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ একটি দেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাওয়াকে তার বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।

তার নতুন নিয়োগের খবরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীরা দেশের এই কৃতিসন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যে নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার