রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে আল ইসলাহ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া ও লতিফিয়া সোসাইটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আবু জহিদ মোহাম্মদ নোমান, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, গভর্নিং বডির সদস্য শরীফ হোসেন সুরুজ, মাওলানা মোশতাক আহমদ, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, মাওলানা বিলাল আহমদ ও মাওলানা আলী আসগর খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা কারী ইমাদ উদ্দিন মানিক, মাওলানা নাসির উদ্দিন নাজিমী, মাওলানা কামরুজ্জামান, মাওলানা শামীম আহমদ নগরী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা উসমান গনী, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আব্দুল হান্নান, হাফিজ ইসলাম উদ্দিন, হাফিজ সাইফুল ইসলাম, তালামীয নেতা আনোয়ার হোসেনসহ অনেকে।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

▐ এই সম্পর্কিত আরো

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ধর্মপাশায় দুর্গাপূজামণ্ডপে এমপি কামরুলের ১০ হাজার টাকা করে উপহার

শান্তিগঞ্জে ৩০ মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার