মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা কোম্পানীগঞ্জে মাদক-চোরাচালান ও মহাসড়কে অবৈধ ট্রাক পার্কিং বন্ধে কঠোর সিদ্ধান্ত ছাতকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র‍্যালি মহাসড়কে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল ট্রাকের মেঝেতে গোপন চেম্বার - গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে থামে না বিরতিহীন বাস, দুর্ভোগে যাত্রী; যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন মৌলভীবাজারে বিআইএসের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ও জলবায়ু সচেতনতা শোভাযাত্রা বালাগঞ্জে দাখিলে শীর্ষে বোয়ালজুড় মাদরাসা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ৩০০ বছরের চুন শিল্প বাঁচাতে ছাতকে প্রশাসন-ব্যবসায়ীদের মতবিনিময় সাদাপাথর লুটে লাগাম টানতে অভিযান, কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ
advertisement
সিলেট বিভাগ

মহাসড়কে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতির কারণে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ যেন এখন পরিণত হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। দীর্ঘদিন ধরেই এসব সমস্যা চিহ্নিত হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়ে গেছে। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সচেতন মহল। চালকদের বেপরোয়া মনোভাব, ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ সড়ক, অদক্ষ চালক, অতিরিক্ত গতি, ওভারটেকিং, নিয়ম না মানার প্রবণতা, যানজটে পড়ে সময়ক্ষেপণ হওয়ায় পরবর্তীতে দ্রুত চালিয়ে তা পুষিয়ে নেওয়ার মানসিকতা, প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ঘটছে বেশির ভাগ দুর্ঘটনা।

এসব দুর্ঘটনায় সড়কেই প্রাণ হারাচ্ছেন যাত্রী ও চলাচলকারীরা। বিগত কয়েকটি দুর্ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয়দের মনে। গত ১৫ দিনের ব্যবধানে মহাসড়কের ওসমানীনগর অংশে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। চালকের ঘুম, বিশেষ করে ভোর ও সকালে বড় দুর্ঘটনা বেশি ঘটছে। তন্দ্রাচ্ছন্নতার কারণেই স্টিয়ারিংয়ে বসেই ঢুলে পড়ছেন অনেক চালক। এছাড়া যত্রতত্র পার্কিং ও হাটবাজার-মহাসড়কের পাশে ভাসমান দোকান, হাটবাজারকেন্দ্রিক যানজট দুর্ঘটনার ঝুঁকি সিলেট-ঢাকা মহাসড়ক যেন দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। বিশেষ করে সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।

সড়ক নিরাপত্তা আইন ও সচেতনতার অভাব, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতির কারণে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। দীর্ঘদিন ধরেই এসব সমস্যা চিহ্নিত হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়ে গেছে।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলাকে দুর্ঘটনাঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন অনেকেই। মহাসড়কের ওসমানীনগর উপজেলার শেষ দক্ষিণদিকে শেরপুর টোলপ্লাজা এবং উত্তর দিকে শেষ সীমানা নাজির বাজার। উপজেলার মধ্য দিয়ে প্রতীয়মান ঢাকা-সিলেট মহাসড়ক। সিলেট থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন নাজির বাজার পেরিয়েই গতি বাড়িয়ে দেয়।

আবার ঢাকা থেকে আসা দূরপাল্লার গাড়ি টোলপ্লাজা অতিক্রম করলেই দ্রুত সিলেট ঢুকতে গতি বাড়িয়ে দেন। এতে করে বিপরীত দিক থেকে আসা যানবাহনের মধ্যে মুখোমুখি দুর্ঘটনা ঘটছে। নাজির বাজার থেকে শেরপুর পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার সড়কে রয়েছে প্রায় ১৯টি দুর্ঘটনাপ্রবণ স্থান। এসব স্থানে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। বিগত সময়ে একই স্থানে একাধিক দুর্ঘটনায় নিহত হলেও দুর্ঘটনাপ্রবণ এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। একই স্থানে একাধিক দুর্ঘটনার স্থান হওয়ায় এসব স্থানকে ওসমানীনগরে সড়কের ডেঞ্জার জোন বলা হয়।

এক অনুসন্ধানে জানা যায়, সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ভাঙ্গা, বেগমপুর বাজার-কাগজপুর, ১৯ মাইল (তমা কনস্ট্রাকশন-এর সামনে), নাটকিলা, কসের তল, ব্রাহ্মণগ্রাম (পেট্রোল পাম্প সংলগ্ন), গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে (বাঁক), গোয়ালাবাজার, গয়নাঘাট, ইলাশপুর, ওসমানীনগর থানার সামনে-তালতলা, তাজপুর বাজার, কাজিরগাঁও-চাঁনপুর, কাশিকাপন, ব্রাহ্মণশাসন (বাঁক), ১৩ মাইল, কুরুয়া ও নাজির বাজার পেট্রোল পাম্পের আশপাশের স্থান। এসব স্থানে বিগত দিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই এসব স্থানকে দুর্ঘটনাপ্রবণ এলাকা বিবেচনায় ডেঞ্জার জোন হিসেবে পরিচিত।

প্রতিনিয়ত এসব স্থানে দুর্ঘটনা ঘটলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ওসমানীনগরে এসব স্থানে মৃত্যুর মিছিল থামছে না।

এছাড়া, মহাসড়কের ওসমানীনগর অংশে সংকীর্ণ ও বেহাল রাস্তা, ভারী ও দূরপাল্লার গাড়ির বেপরোয়া গতি এবং মহাসড়কে নিষিদ্ধ ও ধীরগতির সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক অবাধ চলাচলকেও দায়ী করছেন অনেকেই। এদিকে, ‘ব্যাঙের ছাতার মতো’ গড়ে উঠেছে ইজিবাইক ও অটোরিকশার স্ট্যান্ড। এসব স্ট্যান্ড মহাসড়কের বাজার এলাকায় মহাসড়ক দখল করায় প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটছে বাজারে। খানাখন্দে বেহাল রাস্তায় গাড়ির চাকা গর্তে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেক সময়। শুষ্ক মৌসুমে গর্ত আর ধুলো এবং বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় চালকদের—এমন অভিযোগও রয়েছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেছেন, এটা হাইওয়ে রোড, এখানে আমরা প্রশাসন কিছু করতে পারব না, সড়ক বিভাগ করতে হবে। ডিভাইডার ও স্পিড ব্রেকার দেওয়ার বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো তা পাওয়া যায়নি। দুর্ঘটনা রোধে সড়ক ও জনপথ বিভাগকে বারবার অবহিত করা হচ্ছে।

সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, যে প্রজেক্টের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চলমান রয়েছে, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শনিবার উপজেলার গোয়ালাবাজার ইউপির কসরতল নামক স্থানে তৈলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান শেরপুর মাঝেরপাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র লালন মিয়া (২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশী গ্রামের গফুর মিয়ার পুত্র নিয়ামত (৪৫), নিয়ামতের স্ত্রী উসুফা বেগম (৩০), মেয়ে আয়সা আক্তার (০৫)। আহত হন প্রায় ১০ জন।

৭ আগস্ট উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন এবং সর্বশেষ ১৩ আগস্ট ইউনিক বাসের হেলপার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের সমছু মিয়ার ছেলে আব্দুল হোসেন (৩০) মারা যান। এই ঘটনায় আহত হন ২৪ জন।

অন্যদিকে, ১০ আগস্ট ব্রাহ্মণগ্রামে ঢাকা-সিলেট মহাসড়কে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেটকারকে চাপা দিলে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।

১৭ আগস্ট কাশিকাপনে প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৫ জন আহত হয়েছেন। রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকাগামী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-১৬৬৮) ও সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-০৪৩১) মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারে থাকা শিশু-মহিলাসহ মোট ৫ যাত্রী আহত হন।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

কোম্পানীগঞ্জে মাদক-চোরাচালান ও মহাসড়কে অবৈধ ট্রাক পার্কিং বন্ধে কঠোর সিদ্ধান্ত

ছাতকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র‍্যালি

মহাসড়কে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

ট্রাকের মেঝেতে গোপন চেম্বারগোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফসহ গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে থামে না বিরতিহীন বাস, দুর্ভোগে যাত্রী; যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারে বিআইএসের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ও জলবায়ু সচেতনতা শোভাযাত্রা

বালাগঞ্জে দাখিলে শীর্ষে বোয়ালজুড় মাদরাসা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩০০ বছরের চুন শিল্প বাঁচাতে ছাতকে প্রশাসন-ব্যবসায়ীদের মতবিনিময়

সাদাপাথর লুটে লাগাম টানতে অভিযান, কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ